সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার রাজনগর থানার সামাজিক সংগঠন এলডিপি এর আহবায়ক কমিটির সদস্য শেখ তাহসিন আরাফাত নাহিয়ান এর উপর উল্লেখিত ০২ জুন ২০২২ ইং তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় ছাত্রলীগ-ছাত্রদলের যৌথ হামলা। এতে তার ডান হাত, ডান পা, মাথা এবং কপালে আঘাত পেয়ে গুরুতর জখম প্রাপ্ত হয়। ডান হাতের কবজি ফেটে যায় এবং মুখের সামনের দুটি দাত ভেঙ্গে যায়। তিনি গুরুতর আঘাত প্রাপ্ত হইলে স্থানীয় তাহাকে নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করান এবং সেখানে তিনি চিকিৎসা শেষে অদ্য ০৬ জুন ২০২২ ইং তারিখে বাসায় ফিরে রাজনগর থানায় উপরোক্ত ছাত্রলীগ-ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে থানা কর্তৃপক্ষ তাহার অভিযোগ গ্রহন করে নাই। আহত ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তিনি জানান যে, সরকারী ত্রাণ গরীবদের মধ্যে বিতরণ না করে ছাত্রলীগ-ছাত্রদলের সদস্যগণ নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করিলে উক্ত বিষয় নিয়া সামাজিক সংগঠন এলডিপি প্রতিবাদ করিলে উক্ত ঘটনার জের ধরিয়া তার উপর হামলা করে।
স্থানীয়রা জানান, ঘটনাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর ভুক্তভোগী নিজে এবং পরিবারের সদস্যগণ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd