সিলেটে প্রবাসী ভাইদের সম্পত্তি রক্ষায় গিয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, গাছ কাটার অভিযোগ

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

সিলেটে প্রবাসী ভাইদের সম্পত্তি রক্ষায় গিয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের মোগলাবাজার থানা এলাকায় লন্ডন প্রবাসী ভাইদের বসতবাড়ির জায়গা-জমি দেখাশোনা করতে গিয়ে এক ব্যবসায়ীকে অশ্লীল ভাষায় গালিগালাজ, ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী লিটন আহমদ (৩৯)।

জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী লিটন আহমদ মোগলাবাজার থানার পশ্চিম দাউদপুর (গাংপাড়) এলাকার বাসিন্দা। তার আপন চাচাতো বোন রুসনা বেগম (৫৫) এবং তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে লিটনের লন্ডন প্রবাসী চাচাতো তিন ভাই আব্দুল করিম মতিন, আব্দুর রশিদ বাবুল ও খালেদ আহমদের মালিকানাধীন তিরাশিগাঁও (গোসাইর বাড়ী) স্থিত বসতবাড়ি ও জায়গা-জমি জবরদখলের পাঁয়তারা করে আসছিলেন। প্রবাসীদের অনুপস্থিতিতে লিটন আহমদ ওই সম্পত্তি দেখাশোনা করায় বিবাদীরা প্রায়ই তাকে গালিগালাজ ও হুমকি প্রদান করত।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ মে সকাল অনুমান ১০টার দিকে বিবাদী রুসনা বেগম, তার দুই ছেলে পাপন (২৫) ও শাওন (২৭), এবং সহযোগী সুবেল আহমদ (৩০) প্রবাসীদের ওই বসতবাড়ির বেশ কিছু গাছ কেটে ক্ষতিসাধন করেন। খবর পেয়ে লিটন আহমদ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দিলে বিবাদীরা তার ওপর চড়াও হয় এবং ধারালো দা ও লাঠিসোটা নিয়ে তাকে মারতে তেড়ে আসে।

এ সময় লিটন আহমদের চিৎকারে স্থানীয় বাসিন্দা আপ্তাব আলী (৬৫) ও রিপন আহমদ (৩৬) সহ আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা হুমকি দেয় যে, লিটন যদি পুনরায় প্রবাসীদের বাড়িতে যান বা তাদের কাজে বাধা দেন, তবে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ করা হবে।

লন্ডন প্রবাসী ভাইদের সাথে পরামর্শ করে গত ২ জুন মোগলাবাজার থানায় এই জিডি (জিডি নং- ১১৬, ট্র্যাকিং নং: DZKQFL) অন্তর্ভুক্ত করেন লিটন আহমদ। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনের নির্দেশনায় জিডিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এএসআই (নিরস্ত্র) শফি আহমদ চৌধুরীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..