সিলেট | |
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: আজ বাদ যোহর মোগলাবাজার থানাধীন রমজানপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন অজুখানার ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে রমজানপুর কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের শুরুতেই মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বি.এন.পি’র
সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি উপস্থিত মুসল্লিদের সামনে মসজিদে নগদ ৫০,০০০ হাজার টাকা দান করেন। এছাড়াও তিনি মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রমজানপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জনাব ফারুক আহমদ। সভাপতির বক্তব্যে ফারুক আহমদ জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীকে তাহার আমন্ত্রণে দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। এছাড়াও তিনি মসজিদের সকল মুসল্লিদের মসজিদের অজুখানার কাজ সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগীতা ও আর্থিক সহায়তা প্রার্থনা করেন। সর্বশেষে রমজানপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জনাব নাজমুল ইসলামের দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd