সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৬
সারা দেশের বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের পেছনে ফেলে “এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড” প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে স্কুল গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে সিলেটের কৃতি শিক্ষার্থী শেখ মাহজাবিন তারানা স্নেহা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল হলিডে ইন, তেঁজগাও -এ আয়োজিত গ্র্যান্ড ফাইনাল পর্বে দেশসেরা পাঁচজন প্রতিযোগীর মধ্যে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং ইসলামী জ্ঞানভিত্তিক এমসিকিউ পরীক্ষা হয়। প্রতিযোগিতা শেষে বিচারক মণ্ডলীর সিদ্ধান্তে শেখ মাহজাবিন তারানা স্নেহাকে প্রথম বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বিজয়ীর হাতে প্রথম পুরস্কারের ক্রেস্ট ও এক লক্ষ টাকার চেক, আলোক হেলথ কেয়ার এর পক্ষ থেকে হেলথ কার্ড তুলে দেন এবং প্রতিযোগীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলা টেলিভিশন এর পরিচালক নেসার আহমেদ এবং এটিএন বাংলা টেলিভিশনের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অতিথিরা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং ইসলামী জ্ঞানচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, স্পন্সর প্রতিষ্ঠান “ফ্রেশ” এর প্রতিনিধি, আলোক হেলথ কেয়ার–এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ,বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্নেহা ইতোমধ্যে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ২০২২, ২০২৩,২০২৪ সালে জাতীয় পর্যায়ের ক্বেরাত,হামদ-নাত প্রতিযোগিতায় ৪ টি জাতীয় পুরষ্কার প্রাপ্ত হয়ে সে ব্যাপক প্রশংসা কুড়ায়।
স্নেহা সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল কাইয়ুম শাহীদ ও অ্যাডভোকেট শাহান শাহারা বেগম লাভলীর জ্যেষ্ঠ সন্তান এবং সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল এর ভাগ্নী।
সে বর্তমানে সিলেট জেলার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী।
তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd