সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় নাশকতা ও সংঘর্ষের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এস আই মনিরুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা মতিউর রহমান মাহিনসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে বিষ্ণনাথ বাজার এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জড়ো হন বলে অভিযোগ ওঠে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd