সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বড় খুরমা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। শুক্রবার (২২ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ঐ মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেন শফিকুর রহমান চৌধুরী।
নামাজ শেষে কুশল বিনিমিয় করে জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ-ওসমানীনগর (সিলেট-২) আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী। প্রার্থী হিসেবে তিনি মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা চান।
পাশাপাশি দুই উপজেলার প্রত্যেকটি এলাকাকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে এবং সকলের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রতি ব্যক্ত করেন শফিক চৌধুরী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd