সিলেটে শেখ হাসিনার নির্বাচনী জনসভায় কানাইঘাট উপজেলা ছাত্রলীগের বর্ণাঢ্য শোডাউন

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

সিলেটে শেখ হাসিনার নির্বাচনী জনসভায় কানাইঘাট উপজেলা ছাত্রলীগের বর্ণাঢ্য শোডাউন

নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুণ্যভূমি সিলেটে বিশাল নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরী ও এর আশপাশের এলাকাজুড়ে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

সকাল থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হতে থাকেন। এই উৎসবমুখর পরিবেশে বিশেষ নজর কাড়ে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের বর্ণাঢ্য উপস্থিতি। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার প্রত্যয় নিয়ে এবং দলীয় সভাপতি শেখ হাসিনাকে স্বাগত জানাতে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী এক বিশাল শুভেচ্ছা মিছিল নিয়ে জনসভাস্থলে যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখরিত এই মিছিলটি সমাবেশস্থলে এক ভিন্ন মাত্রা যোগ করে। কানাইঘাট উপজেলা ছাত্রলীগের নেতারা জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিলেট আগমন এবং তাঁর গুরুত্বপূর্ণ নির্বাচনী দিকনির্দেশনা শোনার জন্য তৃণমূলের নেতাকর্মী ও তরুণ প্রজন্মের মাঝে বাঁধভাঙা

উচ্ছ্বাস কাজ করছে। সংগঠনের পক্ষ থেকে সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণের কথা জানিয়ে তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রলীগ মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করবে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কানাইঘাট উপজেলা ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের এই বিশাল শোডাউন ও শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি সজিব হোসেন ও সালেহ আহমদ, সাধারণ সম্পাদক আফসর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্তাজিম আহমদ মামুন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউর রহমান, অর্থ সম্পাদক এমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন, দপ্তর সম্পাদক বদরুল চৌধুরী এবং সহ-দপ্তর সম্পাদক জুনেদ আহমদ।

এছাড়াও মিছিলে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আতিকুল হক খান, ছাত্রবিষয়ক সম্পাদক আলী আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মুসলেহ উদ্দিন, ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ এবং সহ-ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। সংগঠনের সদস্য ছয়েফ আহমদ, আফজল হোসেন, কিবরিয়া, নাজির হোসেন ও সাফওয়ান আহমদসহ বিভিন্ন পর্যায়ের শত শত ছাত্রলীগ নেতাকর্মী এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের এই স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণ স্থানীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে মিছিলটি যখন আলিয়া মাদ্রাসা মাঠে প্রবেশ করে, তখন তরুণ ছাত্রনেতারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তাদের অবিচল আস্থা, নিরঙ্কুশ সমর্থন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..