সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বাঁশতলা স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ এবং একটি বিজয় র্যালির আয়োজন করা হয়।
কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাবাজার ইউনিয়ন শাখার কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জাবেদ। সকালবেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও দেশের অগ্রগতির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিজয় দিবসের এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd