সিলেটে পরকীয়া প্রেমিককে কুপিয়ে প্রেমিকার আত্মহত্যা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

সিলেটে পরকীয়া প্রেমিককে কুপিয়ে প্রেমিকার আত্মহত্যা

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে এক প্রেমিককে কুপিয়ে তারই অফিসকক্ষে আত্মহত্যা করেছেন প্রেমিকা। সোমবার (২৬ জুন) বিয়ানীবাজার উপজেলার বৈরাগির বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বিয়ানীবাজার উপজেলার খশির পাটনিপাড়া গ্রামের মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে স্বাস্থ্যকর্মী গোপাল চন্দ্র দাসের (৩২) সঙ্গে একই উপজেলার খায়রুন্নেছা মৌরির পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। রবিবার দুপুরে প্রেমিকা খায়রুননেছা মৌরি স্বাস্থ্যকর্মী গোপাল চন্দ্র দাস(৩২)-এর অফিস খশিরবন্দ কমিউনিটি ক্লিনিকে যান।

সেখানে স্বাস্থ্যসেবা ও পরামর্শ কক্ষের ভিতর গিয়ে গোপাল চন্দ্র দাসকে ধারালো দা দিয়ে উপর্যপুরি কোপান। এতে গোপাল চন্দ্র দাসের মাথায় ও হাতে আঘাত পেয়ে অফিস কক্ষ থেকে দৌড়ে রাস্তায় বের হয়ে আসেন। তখন স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিয়ানীবাজারে নিয়ে যান।

একই সময়ে মৌরি গোপালের অফিসকক্ষে ঢুকে ভিতর থেকে দরজা ছিটকানি দিয়ে বন্ধ করে দেয়। তারপর অফিসকক্ষে থাকা পর্দা দিয়া লোহার গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করে। ঘটনার পর বিয়ানীবাজার থানা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2023
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..