সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩
গোয়াইনঘাট সংবাদদাতা :: গোয়াইনঘাট সিলেট থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোয়াইনঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২ টার দিকে সাবরেজিস্টার অফিসে দলিল লেখক সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের সম্মতিক্রমে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মাহমুদ হোসাইন’কে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মিসবাহ উদ্দিন ও নজরুল ইসলাম, সদস্য মোঃ আব্দুল মালিক বাবুল, জুবায়ের আহমদ। নবগঠিত কমিটিকে গোয়াইনঘাট সাব রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখকবৃন্দ অভিনন্দন জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd