পরিকল্পিত নগরী গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই : গোলাপ মিয়া

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩

পরিকল্পিত নগরী গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই : গোলাপ মিয়া

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ৮ ডিগ্রি সেলিয়াস তামপাত্রার উপেক্ষা করে নৌকার পতীক নিয়ে মানুষের ধারে ধারে ঘুরছেন সিলেট-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গোলাপ মিয়া।

তীব্র দাবদাহের কারণে যখন প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বেরোতে চাচ্ছে না, সেখানে তাপপ্রবাহ উপেক্ষা করে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি গোলাপ মিয়া।

গণসংযোগকালে গোলাপ মিয়া বলেন, উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হলে আপনাদের নগরবাসীর পানীয় জলের ব্যবস্থাসহ সব সমস্যা সমাধানে চেষ্টা চালানো হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশ আজ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামানের বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ পরিকল্পিত নগরী গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2023
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..