সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ শহরের প্রধান সড়কে দুটি ম্যানহোলের ঢাকনা ভেঙে গেছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। জেলা পরিষদ, হবিগঞ্জ সদর মডেল থানা ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনের সড়কটিতে এ অবস্থা প্রায় দু’মাস ধরে।
সরেজমিনে দেখা গেছে, সড়কে ৫টি ম্যানহোলের মধ্যে দু’টির ঢাকানা ভেঙে গেছে ও আরেকটিতে ফাঁটল দেখা দিয়েছে। ফলে ছোট-বড় যানবাহন ও হাসপাতালে আসা রোগীরা দুর্ঘটনার শঙ্কা নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করছে।
হবিগঞ্জ ট্রাফিক পুলিশের কনস্টেবল আশুতোষ একটি ম্যানহোলে পড়ে কোমড়ে ব্যথা পেয়েছিলেন। তিনি প্রায় একমাস হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ পৌরসভা থেকে প্রায় দু’মাস আগে ৫টি ম্যানহোলের উপরে ঢাকনা বসানো হয়। কিন্তু কিছুদিন পরেই দু’টি ভেঙে চুরমার হয়ে যায় ও একটিতে ফাঁটল দেখা দেয়। এরপর আর এগুলো মেরামত করা হয়নি।
স্থানীয়রা জানান, সিমেন্টের পরিমাণ কম ও গুণগত মান বজায় না রাখায় ঢাকানাগুলো ভেঙে গেছে। সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। দ্রুত এগুলো মেরামত করা প্রয়োজন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd