সিলেট | |
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩
এইচ.কে.শরীফ সালেহীন,ঢাকা থেকেঃঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা ও স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটেঙ্গল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি গাজী রেজওয়ানুল হক রিয়াজ, দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার আদালতের আদেশের পর রাতে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে মিছিল বের করে কাকরাইল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বৃহস্পতিবার তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত।
আদালত ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১৯ জানুয়ারির মধ্যে সম্পত্তি বাজেয়াপ্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদন গ্রহণ করেন আদালত। এরপর ক্যান্টনমেন্ট থানার ওসিকে ১৯ জানুয়ারির মধ্যে তারেক ও জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্ত করার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd