সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২
এইচ.কে.শরীফ সালেহীনঃঃসিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক ক্রাইম সিলেট’পত্রিকার পক্ষ থেকে সকল পাঠক, পৃষ্ঠপোষক, , বিজ্ঞাপনদাতা, দেশবাসী ও শুভান্যুধায়ীদের সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক ।
কোরবানির মধ্যদিয়ে মহান আল্লাহর উদ্দেশ্যে পশু উৎসর্গের মাধ্যমে ত্যাগের অনুপম দৃষ্টান্ত সৃষ্টি হয়। শুধু পশু কোরবানি করলেই হবে না বরং পশু কোরবানির ন্যায় আমাদের মনের পশুত্বকেও কোরবান দিতে হবে।
সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদুল আযহা।
ঈদ অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।
ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ সিলেটসহ অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান। নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন। ঈদ শেষে সবাই আবার ফিরে নিজ কর্মস্থলে। তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সমৃদ্ধি, ভালোবাসা ও প্রেম। সবার চলার পথ হোক নিরাপদ। সবাইকে ঈদ মোবারক।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল‘দৈনিক ক্রাইম সিলেট’ পত্রিকার পক্ষ থেকে সকল পাঠক, পৃষ্ঠপোষক, আমাদের অগণিত পাঠক-পাঠিকা, বিজ্ঞাপনদাতা, দেশবাসী ও শুভান্যুধায়ীদের সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ‘ক্রাইম সিলেট’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক আবুল হোসেন ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd