সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটে বালুশ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে একটি সন্ত্রাসী চাঁদাবাজচক্র। এ ঘটনায় গতকাল সোমবার রাতের প্রথম প্ররে গোয়াইনঘাট থানায় ১৫ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ প্রধান চাঁদাবাজকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার ইজারাকৃত বালুমহালগুলো থেকে বারকি শ্রমিকরা বৈধভাবে বালু উত্তোলন করে আসছে। একটি চাদাবাজ সন্ত্রাসী চক্র নদী ও খালের বিভিন্নস্থানে ওঁৎ পেতে থেকে বিভিন্ন নামে বালুভর্তি নৌকা থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল।
গত রোববার সশস্ত্র ওই চাঁদাবাজ চক্র থানার ১০ নং পশ্চিম আলীর গাঁও ইউনিয়নের নাইন্দার হাওর মূখতলা নদীস্থ গনি মুন্সীর খালের মুখে জোরপূর্বক চাদাঁ আদায় করছিল। নৌকাপ্রতি ৫ হাজার করে একদিনে তারা ওই স্থানে ৯৫ হাজার টাকা চাঁদা আদায় করে। এ সময় চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় নিজাম উদ্দিন নামের এক বালুশ্রমিককে মরপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা সন্তান আব্দুর রউফ কালু বাদী হয়ে সোমবার রাতের প্রথম প্রহরে গোয়াইনঘাট থানায় ১৫ জনকে আসামী করে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হচ্ছে- সিলেটের গোয়াইনঘাট থানার লামা সাতাইন গ্রামের হোচন আলীর পুত্র নূর আহমদ পাখি মিয়া, একই থানার হাতিরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র আব্দুল আজিজ, ব্রাহ্মণ গ্রামের আব্দুল মহল গ্রামের ফয়জুল হকের পুত্র নাজিম উদ্দিন, থানার লামা সাতাইন গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র মাখন মিয়া, পূর্ণানগর গ্রামের মৃত হবিবুর রহমানের পুত্র রমিজ উদ্দিন, পুকাশ গ্রামের মৃত আইমুস আলীর পুত্র আরিফ উদ্দিন, হাতির পাড়া গ্রামের আজিদ উল্লাহর পুত্র নিজাম উদ্দিন, পুকাশ গ্রামের আব্দুছ সামাদের পুত্র ইমরান আহমদ, উপর দুমকা গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল করিম, রাউত গ্রামের মৃত বকই মিয়ার পুত্র আজমত উল্লাহ, হাতিপাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র আবুল মিয়া, তিতকুলি গ্রামের ফয়জুর রহমানের পুত্র মানিক মিয়া, পূর্ণানগর গ্রামের ফয়জুল করিমের পুত্র রেজাউল করিম ও নন্দাইর হাওরের মৃত মনু মিয়ার পুত্র শফিক মিয়াসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন। এদের মধ্যে মামলার প্রধান আসামী নূর আহমদ পাখি মিয়াকে পুলিশ গ্রেফতার করে।
গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা গোয়াইনঘাট থানার এসআই জাহাঙ্গীর আলম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd