সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ২৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার নাসির বিড়িসহ দুইটি সিএনজি অটোরিক্সা আটক করা হয়েছে। বুধবার (২৬ মে ) সকাল ৬টার দিকে কানাইঘাট-সরাইঘাট-দরবস্ত ত্রিমুখী পয়েন্ট হ্যালিবোড নামক স্থানে চেকপোস্ট এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার এ অভিযান করা হয়। অভিযানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসির বিড়ি ভর্তি দুইটি সিএনজি অটোরিক্সায় থাকা চোরাকারবারিরা দ্রুত পথ পরিবর্তন করে কানাইঘাট পৌরসভাস্থ বিষ্ণপুর এলাকার দিকে চলে যেতে থাকে। পরে ডিবি পুলিশের টিম চোরাকারবারিদের পিছনে ধাওয়া করলে এক পর্যায়ে চোরাকারবারিরা নাসির বিড়ি ভর্তি সিএনজি অটোরিক্সা দুটি রেখে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে পুলিশ অটোরিক্সা দুটি তল্লাশী করে ১০ কার্টুনে থাকা ২ লাখ ১০ হাজার আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে জব্দ করে। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই আবুল হোসেন বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়রে নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে ডিবিসহ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ডিবি পুলিশ বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুটি অটোরিক্সা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd