সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, মে ৫, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে একটি দিনমজুর পরিবারের উপর সশস্ত্র হামলায় এক নারী সহ চার জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে ওসমানী মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। সোমবার (৩ মে) সন্ধ্যা ৬ টার দিকে অলংকারী ইউনিয়নের টেংরা চানপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলেন মামলার বাদি আব্দুল খালিক ও তার স্ত্রী এবং দুই ছেলে।
হামলার ঘটনায় বিশ্বনাথ থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন টেংরা চানপুর গ্রামের দিনমজুর আব্দুল খালিক। যার বিশ্বনাথ থানা মামলা (নং- ০৬, তারিখ- ০৪-০৫-২০২১ ইং)। দিনমজুর আব্দুল খালিকের পরিবারের উপর সশস্ত্র হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
মামলায় আসামিরা হলেন অলংকারী ইউনিয়নের টেংরা চানপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে মানিক মিয়া (৪৮), আব্দুস সাত্তারের ছেলে জায়েদ মিয়া (৪০), মৃত লতিফ উল্লাহ এর ছেলে গিয়াস উদ্দিন (৩৫), মৃত জনাব আলীর ছেলে নেছার মিয়া (৪৫), আব্দুস সাত্তারের ছেলে সায়েদ মিয়া (৩৬), রহিম মিয়ার ছেলে কামাল মিয়া (১৮), সায়েদ মিয়ার স্ত্রী সাহনা বেগম (২৫), নেছার মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩৫),। এই সন্ত্রসীরা হামলা করেও থেমেনি। তারা দিনমজুর পরিবারের লোকদের বাড়ি ছাড়া করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মূসা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd