গোয়াইনঘাট থেকে বিপুল পরিমান ভারতীয় এ্যানার্জি ড্রিংক আটক

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

গোয়াইনঘাট থেকে বিপুল পরিমান ভারতীয় এ্যানার্জি ড্রিংক আটক

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থেকে বিপুল পরিমান ভারতীয় এ্যানার্জি ড্রিংক আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) ভোর ৫টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ওসি সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান চালিয়ে লামাকুটাপাড়া এলাকা থেকে ১ হাজার ৩২ পিস ভারতীয় এ্যানার্জি ড্রিংক (রেড বুল) আটক করে পুলিশ। এসময় পুলিশ একটি পিকআপও আটক করে। তবে চোরাকারবারি কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

উদ্ধারকৃত রেড বুলর বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান। তিনি জানান, সীমান্ত পথে চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বিপুল পরিমান রেড বুলসহ একটি পিকাপ আটক করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..