সিলেট | |
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচন ১২ ডিসম্বর। প্রার্থীতা চুড়ান্ত হবে ৪ ডিসেম্বর। তবে এর আগে থেকেই শীর্ষপদ সভাপতি ও সাধারন সম্পাদক নিয়ে শুরু হয়ে গেছে দৌড়ঝাপ। সভাপতি পদে গত ২০১৮ সালের নির্বাচন থেকেই একক প্রার্থী মানবজমিনের ওয়েছ খসরু। যদিও সামান্য ভোটের ব্যবধানে প্যানেল প্রার্থী তাপস পূরকায়স্তের কাছে হেরে গিয়েছিলেন তিনি। এবারও সভাপতি পদপ্রার্থী বলে নিশ্চিত করেছেন ওয়েছ খসরু। বর্তমান সভাপতি তাপস পূরকায়স্ত প্রার্থী হওয়ার গঠণতান্ত্রিক সূযোগ থাকলেও প্রার্থী হতে মনে হয় পারছেন না তিনি। সমর্থক বলয় (প্যানেল) নাকি তার বদলে অন্য প্রার্থী খোঁজছে। তাই তার স্থলে অন্য যারা সভাপতি পদে সম্ভাব্য প্যানেল প্রার্থী হতে দৌড়ঝাপ শুরু করেছেন তারা হলেন সিলেট প্রেসক্লাব’র এক সময়ের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট প্রেসক্লাব’র খন্ডিত অংশের স্বঘোষিত সাবেক সভাপতি বর্তমানে সিলটিভি’র (ফে-বু টিভি’র) এডমিন আল-আজাদ। সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সালাম মশরুর ও যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্ম্মা। তবে অপূর্ব শর্ম্মা সাধারন সম্পাদক পদে প্রার্থী হওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দ্বিতীয় শীর্ষ সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল-এর এই পদে তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার গঠনতান্ত্রিক সুযোগ নেই। তাই তার বলয় (প্যানেল) থেকে সাধারন সম্পাদক পদে কে প্রার্থী হচ্ছেন সেটা এখনো স্পষ্ট নয়। তবে এ শীর্ষপদে প্রার্থীতার জন্য ইতোমধ্যে যারা দৌড়ঝাপ শুরু করেছেন তারা হলেন- শ্যামল সিলেট’র চীফ রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাব’র বর্তমান যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, সবুজ সিলেট’র বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকি ও শুভপ্রতিদিন’র বার্তা প্রধান ছামির মাহমূদ। তবে আগামী ৪ ডিসেম্বর নিশ্চিত হবে কোন পদে প্রার্থী হচ্ছেন কে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd