সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকের সুরমা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ টি কার্গো-ভাল্কহেড থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল নৌপথে অভিযান চালিয়ে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ ধারায় এসব নৌযান থেকে ৫ টি মামলা দায়েরের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নৌযানগুলোর বৈধ কাগজপত্র না থাকায় মামলা দায়েরের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd