সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সদর দক্ষিন নাগরিক কমিটির ব্যানারে দক্ষিন সুরমার কীং ব্রীজর গোড়ায় ১৪ অক্টোবর বুধবার সকাল ১১টার মানববন্ধন কর্মসূচীর নেপথ্যের দোকানদারী কার স্বার্থে এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।সদর দক্ষিন নাগরিক কমিটিকে একটি মহল তাদের নিজ স্বার্থে ব্যবহার করে চলেছে মর্মে ধারনা পাওয়া যাচ্চে । বাবুল নামে একজন জামাত নেতার ব্যক্তিগত স্বার্থ হাসিলের প্রক্রিয়ার অংশ হিসেবে উক্ত মানববন্ধন কর্মসূচীর আয়োজন করার আলামত ইতোমধ্যে একজন মিডিয়াকর্মীর ডিজিটাল কুপ্রচারনা থেকে আভাষ পাওয়া গেছে। বাবুলের সাথে আন্ত:জেলা জালিয়াত চক্রের অন্যতম এক সদস্য আতাত করে চন্ডিপুল-হুমায়ুনচত্বর বাইপাস সড়কের পাশবর্তী ভুমি ৪ লেন কিংবা ৬ লেন সড়কের জন্য অধিগ্রহন করাতে পারলে ২৭লাখ টাকা প্রতি ডিসিমেল ভুমির মুল্যে প্রায় আড়াইশত ডিসিমেল ভুমি ৬০ থেকে ৬৫ কোটি টাকা পাবার আশা-আশংকা মাথায় রেখে সদর দক্ষিন নাগরিক কমিটিকে ব্যবহার করতে চাইছে।
অপর একটি সুত্র জানিয়েছে ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামীলীগ নেতা,প্রচার করছেন পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট ১ আসনের এমপি ড:মোমেনের পরামর্শে মানববন্ধন কর্মসুচীর আয়োজন করা হয়েছে। উক্ত নেতা নাকী প্রায় সময় মানুষের কাছে বলেন,তিনি শেখ হাসিনার কাছে সুপারিশ করায় ড:মোমেন গত সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোয়ন পেয়েছিলেন।মানববন্ধন কর্মসুচীর গোপন উদ্দেশ্য সম্পর্কে সদর দক্ষিন নাগরিক কমিটির সভাপতি মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মখন মিয়ার সাথে আলাপ করলে তিনি বাংলার বারুদকে জানান,৬লাইন ৪লাইন এ গুলো সরকারের সিদ্বান্তের ব্যাপার, বাবুল নামে কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মানববন্ধন কর্মসুচীর আয়োজন করা হয়নি বলে তিনি দৃঢ় ভাবে মন্তব্য করে বলেন,১৪ অক্টোবরের পর এ ব্যাপারে আর কোনো কর্মসূচী দেয়া হবেনা। মখন চেয়ারম্যান আরো জানান কীং ব্রীজের নীচ ও এর আশ-পাশ এলাকায় মাদক ব্যবসা সহ অসামাজিক কার্যকলাপ বন্ধের ব্যাপারে প্রশাসনকে সর্তক করে দেয়া এবং দক্ষিন সুরমার উন্নয়ন মুলক কর্মকান্ডের জন্য সরকারকে ধন্যবাদ দেবার উদ্দেশ্যে মানববন্ধন কর্মসূচীর আয়োজন ।কারো গোপন উদ্দেশ্য হাসিলের অপতৎপরতা সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য চেয়ারম্যান মখন মিয়া মিডিয়া কর্মীদের প্রতি আহবান জানান ।
নাগরিক অধিকার কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল জানান , কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের কু উদ্দেশ্যে মানববন্ধন কর্মসূচী দেয়া হয়নি।সড়ক উন্নয়নের জন্য তারা ২০১১ সাল থেকে আন্দোলন করে আসছেন,তাদের আন্দোলন সফল হতে যাচ্চে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd