সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশটি ভারতের সীমান্তরক্ষী বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পিয়াইন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবি সদস্যরা লাশটি নদী থেকে লাশ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, উদ্ধার হওয়া লাশটি কোনও খাসিয়ার হতে পারে। ডাউকি নদীতে পড়ে স্রোতের টানে হয়তো লাশটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে। বিজিবিকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা বিএসএফ’র সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম ও তাদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd