সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমনের বিরুদ্ধে দেওয়া অভিযোগের সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রমাণ না পাওয়ায় অভিযোগের পরিসমাপ্তি ঘোষণা করা করেছে দুদক।
গত ১০ সেপ্টেম্বর ব্যারিস্টার ইমনের কাছে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানায় দুদক। দুদকের সচিব মুহাম্মদ দিললোয়ার বখত সাক্ষরিত এক চিঠিতে জানানো হয়- এনামুল কবীর ইমনের বিরুদ্ধে তদবির বাণিজ্য, সরকারি কাজের কমিশন আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎপূর্বক জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এনামুল কবীর ইমনের বিরুদ্ধে করা অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় কমিশন তা পরিসমাপ্তি ঘোষণা করেছে।
এনামুল কবীর ইমন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন। চলতি বছরের শুরুর দিকে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে দুদকে অভিযোগ করা হয়।
দুদকের চিঠি পাওয়ার কথা জানিয়ে এনামুল কবীর ইমন বলেন, আমাকে হয়রানি ও সম্মানহানি করার জন্য দুদকে এমন ভিত্তিহীন অভিযোগ করা হয়েছিলো। জ্ঞাত আয় বর্হিভূত আমার কোনো সম্পদ নেই।
তিনি বলেন, কারা আমার বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ করেছে তা আমি সংগ্রহ করার চেষ্টা করছি। তাদের পরিচয় পেলে আমি মানহানি মামলা করবো।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd