সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
সিলেট :: বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন বিএফএ বার্ষিক সাধারন সভা হোটেল ফরচুন গার্ডেন সিলেটে অাজ অনুষ্টিত হয়। হাজী সৈয়দ জাহিদ উদ্দিনের সভাপতিত্বে ও হাজী মোঃ হিরা মিয়ার পরিচালনায় সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য অসুস্থ বেলাল আহমদকে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা চেক হস্তান্তর করা হয়। বেলাল আহমদের পক্ষে চেক গ্রহন করেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
সভায় হিসাব বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং আগামী তিন মাসের জন্য নুতন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও তিন সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত হওয়ার জন্য সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি হাজী সৈয়দ জাহিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ হিরা মিয়া।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd