সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চকলেট আটক করেছে র্যাব। শুক্রবার বেলা ১টার দিকে এ অভিযানের সময় একটি পিকআপ গাড়ী ও এর সাথে জড়িত চোরাচালানিকেও আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতের র্যাবের একটি আভিযানিক দল গতকাল শুক্রবার বেলা ১টার দিকে সিলেট সদর উপজেলার খাদিমনগরের বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ৫ লাখ টাকা টাকা মূল্যের ভারতীয় চকলেট, চোরাচালানে ব্যবহিত পিকআপ গাড়ীসহ মো. মামুন অর রশিদ (২৫) কে আটক করা হয়। আটক মামুন এয়ারপোর্ট থানার চানপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd