সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১১নং ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফাকে গ্রেফতারের পর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় নির্যাতিত পরিবারের সদস্য ও জেলার সচেতন নাগরিকের ব্যানারে মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়।
এ সময় মানবন্ধনে কেন্দুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ নিযার্তিত পরিবারের সদস্যরা অংশগ্রন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক দেওয়ান জনিসহ আরো অনেকেই।
এ সময় বক্তারা অবিলম্বে কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে দ্রুত অপসারনের দাবি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd