নগরীর ছড়ার পারে সন্ত্রাসী হামলা ও জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

নগরীর ছড়ার পারে সন্ত্রাসী হামলা ও জমি দখলের অভিযোগ

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর ছড়ারপার এলাকার মসজিদ গলি বাগিছা কলোনিতে ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু জায়গা দখল করতে যান ওই এলাকার একদল সন্ত্রাসী। এসময় তারা জমির কেয়ারটেকার ও তার পরিবারের হামলা ও ভাঙচুর করে জমির উপর একটি সাইনবোর্ড বসায়। সেই সাইনবোর্ডে লেখা রয়েছে জমির মালিক সিরাজুল ইসলাম শামীম, বিক্রেতা মরহুম উইং কামান্ডার আফতাব উদ্দিন আহমদ ও তার উত্তরাধিকারীগণ।

গতকাল শুক্রবার বিকালে নগরীর ১৪ নং ওয়ার্ডের ছড়ারপার এলাকার মসজিদ গলি বাগিছা কলোনিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্ধা জমির কেয়াটেকার সাবু মিয়া জানান, শুক্রবার বিকালে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের ভাই ও একই এলাকার কালামের নেতৃত্বে একদল সন্ত্রাসী হঠাৎ করে হামলা ও ভাংচুর করে। সাবু মিয়া বাধা দিলে সন্ত্রাসীরা তার পরিবারের উপর হামলা করে। এতে কয়েকজন আহত হন।

সাবু মিয়া আরও জানান, সন্ত্রাসীরা তার দোকানে ভিতর প্রবেশ করে দোকানের সকল মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ  ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন সাবু মিয়ার পরিবার।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..