সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের লাখাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় মণি আক্তার (১৮) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (৩১ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মণি আক্তার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের জামাল মিয়ার মেয়ে। সে মাদনা এসইএসডি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
মণি আক্তারের পারিবারিক সূত্রে জানা যায়- রোববার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফল দেখার পর মণি ফেল করায় রাগে ও অপমানে বিষপান করে। পরে বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মণিকে মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd