সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মে ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের আরও দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন দুইজনসহ এসএমপির মোট ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তাদেরকে আইসোলেশনে নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৩ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের এক সার্জেন্ট (৩০) করোনাভাইরাসে আক্রান্ত হন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd