সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বর্তমানে বাংলাদেশের সংক্রমণ এবং বিস্তৃতির ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ সরকারের সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ প্রয়োজনীয় সমন্বয় এর পর ২৫ মার্চ তারিখ হতে মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ সেনাবাহিনীর ২৯০ টি দল দেশের ৬১ টি জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সাথে একযোগে কাজ করেছে। বাহিরে কোনও ক্যাম্প স্থাপন না করে স্থানীয় সেনানিবাস সমূহ থেকেই এই কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। জেলা ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে সেনাবাহিনী বিভাগীয় ও জেলা শহর গুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করছে। পাশাপাশি তারা বিদেশ ফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারান্টিন এর বিষয়টিও পর্যবেক্ষণ করছে।
বর্তমানে সারাদেশে এই কার্যক্রমে সেনাবাহিনীর আড়াই হাজারের অধিক সেনাসদস্য দায়িত্ব পালন করছে। করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd