সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট মহানগরীর মোগলাবাজার ও এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১টায় কোতোয়ালি মডেল থানার এসআই অঞ্জন কুমার দাস ও এসআই খোকন দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
এ সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও চোরাইকৃত বৃটিশ আমেরিকান টোবাকো কোং-এর ৯০০ কার্টুন সিগারেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত বেলাল (৩১) সিলেটের গোয়াইনঘাটের চৌধুরীপাড়ার প্রয়াত আব্দুল কুদ্দুছের ছেলে, মো. জামাল উদ্দিন (৪০) সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার কান্দিপাড়া গ্রামের প্রয়াত মদরিছ আলীর ছেলে এবং ছফরুল ইসলাম রুমেল (৩১) সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীর প্রয়াত শফিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা ২৪ ডিসেম্বর নগরীর লালদীঘিরপাড় নতুন মার্কেটস্থ ময়না মিয়া বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় চুরি করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কামাল উদ্দিন বাদী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd