মেয়েদের আল্পনায় সহযোগিতা করতে গিয়ে নাক ভাঙল পুলিশ কর্মকর্তার

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

মেয়েদের আল্পনায় সহযোগিতা করতে গিয়ে নাক ভাঙল পুলিশ কর্মকর্তার

ক্রাইম সিলেট ডেস্ক : মাগুরায় শহরের প্রধান সড়কে মেয়েদের আল্পনা আঁকায় সহযোগিতা করতে গিয়ে নাক ভাঙলেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নাজমুল হুদা। ওই পুলিশ কর্মকর্তা এখন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাগুরা শহরের ব্যস্ততম কলেজ রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২৭ ডিসেম্বর মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের ১১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রথমবারের মতো সারা শহর বর্ণিল রঙে সাজিয়ে তোলা হয়েছে।

তারই অংশ হিসেবে বিদ্যালয়ের মেয়েরা রাত সাড়ে ৯টার দিকে শহরের ব্যস্ততম কলেজ রোড়ে ব্যারিকেড দিয়ে আল্পনা আঁকা শুরু করে। কিন্তু এতে করে ওই সড়কে সাধারণ যানবাহন চলাচল বাধাগ্রস্থ হয়ে পড়ে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে একজন সাধারণ যাত্রী মোটরসাইকেল নিয়ে মেয়েদের আঁকা আল্পনার ওপর দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত মাগুরা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নাজমুল হুদা ওই মোটরসাইকেল আরোহীকে বাধা দেন। কিন্তু মোটরসাইকেল চালক ছুটে পালাতে গেলে রাস্তার ওপর পড়ে যান ট্রাফিক ইন্সপেক্টর। এতে তার নাক এবং বাম হাতের কনুই ফেটে গেছে। এ ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল আলম বলেন, সরকারি বালিকা বিদ্যালয়টি মাগুরার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এর পুনর্মিলনী উপলক্ষে সারা শহরই উৎবমুখর হয়ে উঠেছে। যে কারণে সড়কে ভিড়ও বেশি। যে কারণে সড়কে পুলিশের অতিরিক্ত নজরদারি রয়েছে।

তবে মেয়েরা প্রধান সড়কে আল্পনা আঁকছে এটি সবাই ইতিবাচকভাবেই দেখছে। কিন্তু শহরে ভিড় কমে যাওয়ার পর করলে সেটি আরও ভালো হতো বলে তিনি জানান।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..