সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৯ মামলার পলাতক আসামি রশিদ আহমদ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে কানাইঘাট উপজেলার নিজ চাউরা দক্ষিণ (বিষ্ণুপুর) এলাকার আব্দুল হক এর ছেলে।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমার মোমিন খলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ স‚ত্র জানায়, গোপন সংবাদের ভিতিত্তে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় জৈন্তাপুর মডেল থানার এসআই মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ সুরমা থানাধীন মমিনখলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে ডাকাতিসহ একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রশিদ আহমদ কে গ্রেফতার করে পুলিশ। ্সময় তার দেখানো মতে বসতঘর হইতে চল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় ১টি ও কানাইঘাট থানায় ৮টি মামলা রয়েছে। যাহা ১। কানাইঘাট থানার মামলা নং- ০৬, তাং- ১৪/০২/১৮ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ২। কানাইঘাট থানার মামলা নং- ০৮, তাং- ২২/০৭/০৯ খ্রিঃ, ধারা- ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ, ৩। কানাইঘাট থানার মামলা নং- ১১, তাং- ২৯/০৯/০৭ খ্রিঃ, ধারা- ৪৬১/৩৮১ পেনাল কোড, ৪। কানাইঘাট থানার মামলা নং- ১৬, তাং- ২৭/০৭/০৬ খ্রিঃ, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড, ৫। কানাইঘাট থানার মামলা নং- ১০, তাং- ১৪/০৩/১৬ খ্রিঃ, ধারা- আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) আইন,২০০২ (সংশোধনী/ ২০০৯) এর ৪/৫, ৬। কানাইঘাট থানার মামলা নং- ১৭, তাং- ২৯/০৩/১৯ খ্রিঃ, ধারা- ৩২৩/৩৫৪/৩৮০/৪২৭ পেনাল কোড, ৭। কানাইঘাট থানার মামলা নং- ১২, তাং- ২১/০৬/১৮ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/ ৩০৭/১১৪ পেনাল কোড, ৮। কানাইঘাট থানার মামলা নং- ১৫, তাং- ১২/০২/১৬ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৪/৩২৬/৩০৭ পেনাল কোড বিজ্ঞ আদালতে রহিয়াছে। এসব মামলায় রশিদ আহমদ পলাতক ছিল।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল বনিক বলেন, সে একজন কুখ্যাত ডাকাত। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd