সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মো. তাজ উদ্দিন ও নমিতা রানী দাস।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মান সম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার মত বিনিময় সভা ও শিক্ষা পদক অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারকের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. তাজ উদ্দিন তোয়াকুল ইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নমিতা রানী দাস আটলিহাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ এবং অনুষ্ঠানের সভাপতি গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd