সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্সসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. স্বপন (৩০)। তিনি সুনামগঞ্জের আইমাগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানাধীন হাউসা গ্রামস্থ আর হেরাম মার্কেটের বিপরীতে সুনামগঞ্জ-সিলেট সড়ক থেকে ১৮ লাখ ৬১ হাজার ৯শত ২০ টাকার ভারতীয় মালামাল ভর্তি একটি পিকআপ সহ স্বপনকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত কসমেটিক্স (ভারতীয় পণ্য) চোরাচালানের মাধ্যমে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ মডেল থানাধীন বক্তেরগাঁও সীমান্ত দিয়ে মঙ্গলকাটা হয়ে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে সিলেট শহরের দিকে নিয়ে আসছিলেন তিনি। এই চোরাচালানের সাথে আরো অনেকেই জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় এসআই আবু রায়হান নূর বাদী হয়ে স্বপনের বিরুদ্ধে জালালাবাদ থানায় এজাহার দায়ের করলে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd