সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন এডভোকেট লুৎফুর রহমান, আর সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। আজ বৃহস্পতিবার বিকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগে লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি ‘ভারমুক্ত’ হলেন।
অন্যদিকে, নাসির উদ্দিন খান দীর্ঘদিন ধরে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd