সিলেট | |
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯
জেএসসি, পিইসি, এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ও কোচিং সেন্টারের মেধাবি ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রয়াস। ‘মেধা তোমাদের শানিত করার দায়িত্ব আমাদের’ এই স্লোগান ধারণ করে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লামাবাজারস্থ প্রয়াস প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ পর্বে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রয়াসের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুরন্জিত তালুকদারের সভাপত্বিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সোহেল রানা, শিক্ষক, লেখক ও গীতিকার নিখিল রঞ্জন মজুমদার, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল দাস, দি এইডেড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস।
প্রয়াস এই বছর বেস্ট অব প্রয়াস ও লিজেন্ড অব প্রয়াস পুরুষ্কার ঘোষণা করেছে। এবারের বেস্ট অব প্রয়াস হয়েছে অর্ণব কান্তি সিংহ ও লিজেন্ড অব প্রয়াস হয়েছে সানজিদা ইসলাম শায়লা।
প্রয়াসের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুরন্জিত তালুকদার বলেন, পুরুষ্কার সবার ভালো লাগে। পুরুষ্কার পেলে শিক্ষার্থীর আরো উৎসাহিত হয়। তাই আমরা এই সংবর্ধনার আয়োজন করেছি। এবছর আমরা নতুন দুটি পুরুষ্কার চাল করেছি। আমরা শুধু ভালো ফলাফল দেখে শিক্ষার্থীদের পুরুষ্কার দেইনি। আমরা তাদের আচার ব্যবহার, সৃজনশীলতা, চিন্তুশক্তিসহ বিভিন্ন বিষয়ে বিবেচনা করে যাদের সেরা মনে হয়েছে তাদেরকেই বেস্ট অব প্রয়াস ও লিজেন্ড অব প্রয়াস উপাদি দেওয়া হয়েছে।
উল্লেক্ষ্য ২০০৮ সালে যাত্রা শুরু করে প্রয়াস। ৫ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয় এই কোচিং সেন্টারে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd