সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯
লাখো পাঠকের প্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমা মেইল ডটকম’র সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী বিজিত চৌধুরী।
পরিদর্শনকালে তিনি বলেন, সমাজের অবহেলিত চিত্র ও তথ্যবহুল সংবাদ পরিবেশনে সুরমা মেইল তার ঐতিহ্যর ধারা অব্যাহত রেখেছে। ‘সুরমা মেইল’ একটি নাম নয়, এটি সমাজের একটি প্রতিচ্ছবি, সমাজের উন্নয়ন অগ্রগতিসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সবাইকে এক যোগে কাজ করতে হবে। দেশ ও সাধারণ মানুষের কল্যাণে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তিনি সুরমা মেইলের আরো সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক সিলেটের দিনকাল’র প্রধান সম্পাদক আব্দুল লতিফ নুতন ও সুরমা মেইলের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ হানিফ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd