মাধবপুরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯

মাধবপুরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

হবিগঞ্জের মাধবপুরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনি বেগম (২২) নামের ওই গৃহবধু।

এরআগে বুধবার (৭ আগস্ট) গভীর রাতে শহরের ফায়ার সার্ভিস এলাকায় মনিকে ছুরিকাঘাত করেন তার স্বামী মুশাহিদ মিয়া।

বৃহস্পতিবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় মনি বেগম (২২) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

পুলিশ মুশাহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, ওই এলাকার বাসিন্দা মুশাহিদ মাদকাসক্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামি। স্ত্রী মনি বেগমের সাথে মুশাহিদের পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে বুধবার দিবাগত গভীর রাতে মনির বুকে ও পেটে ছুরি দিয়ে তিনটি আঘাত করে মুশাহিদ। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার বিকেলে ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় মনি মারা যান।

ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ মুশাহিদকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..