সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার বুড়িচংয়ের ইন্দ্রবতী গ্রাম থেকে সোমবার দুপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
আটক শাহ আলম উপজেলার মহিষমারা গ্রামের হামদু মিয়ার ছেলে।
বুড়িচং থানার ওসি আনোয়ারুল হক বলেন, স্কুলছাত্রী বৈশাখি মেলা থেকে ফেরার পথে ৫০০ টাকার লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে ধর্ষণ করে ট্রাকচালক। এসময় ছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করেন।
তিনি আরো বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার রাতে মামলা করেছেন। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd