সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবউদ্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহাবউদ্দিনের বিরুদ্ধে গত অক্টোবরে নাশকতার অভিযোগে একটি মামলা ছিলো। মামলার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন। আজ এলাকায় পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd