উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় লাঙ্গলে ভোট চাইলেন উছমান আলী

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় লাঙ্গলে ভোট চাইলেন উছমান আলী

সিলেট :: সিলেট-৩ আসনের মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী উছমান আলী মঙ্গলবার দিনভর বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেছেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বোয়ালজুড় বাজারে সহ নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার প্রচারনা চালান তিনি।

নির্বাচনী প্রচারনাকালে আয়োজিত পথসভায় উছমান আলী বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে বাড়ি বাড়ি গিয়ে এ আসনে মহাজোট প্রার্থীর লাঙ্গল মার্কায় পক্ষে ভোট চাইতে হবে। সেই সাথে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয় ছিনিয়ে আনতে হবে।

এসময় তার সাথে এলাকার বিশিষ্ট মুরব্বী, সুশীল সমাজ, যুব সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ কর্মীসমর্থক সহ সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..