সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ নভেম্বর) নগরীর সবুজবাগের বাসা থেকে শাহপরাণ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
সিলেট এসএমপি\’র শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, যুদ্ধাপরাধী মাওলানা মতিউর রহমান নিজামির ফাঁসি নিয়ে সরকার বিরোধী পোস্টার-লিফলেট ছাপানোর অভিযোগে দায়েরকৃত মামলায় জামায়াত নেতা সোহেল আহমদকে গ্রেফতার দেখানো হয়েছে। তার নির্দেশেই এই পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছিল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd