সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : এদিকে, বৃহস্পতিবার রাতজুড়ে কলকাতায় এই ছবির একটি আইটেম গানের শুটিং সম্পন্ন হয়েছে। তাছাড়া জানুয়ারিতে ছবিটি মুক্তি পাবে বলে জানান হিরো আলম।
হিরো আলম একেক সময় একেক চেহারায় হাজির হচ্ছেন, একেক সময় একেক গল্পের জন্ম দিচ্ছেন তিনি।
তাছাড়া ক’দিন আগেই জানা গেল হিরো আলম বলিউডের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এই ঘটনা অবিশ্বাস্য হলেও সত্য। একজন বধির ও মূক চরিত্রের জন্য মুম্বাই পরিচালক হিরো আলম হিরো আলমকেই পারফেক্ট মনে করেন। সেই অনুযায়ী বাংলাদেশ থেকে গিয়ে ছবিটিতে চুক্তি করেন তিনি।
আগে হিরো আলম ঢালিউডে ‘মার ছক্কা’ নামের একটি ছবিতে কাজ করেন।
এবার টালিগঞ্জের পূর্ণদৈর্ঘ্য ছবিতে অভিনয় করছেন তিনি। হিরো আলম এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন। তিনি বলেন, ছবির গল্পটা ভালো। আমাকে কেন্দ্র করেই এর গল্প এগোচ্ছে। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত আইটেম গানটির শুটিং করেছি।
‘পাখি দ্য ভাইরাস’ ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ ব্যানার্জি। হিরো আলমের বিপরীতে রয়েছেন প্রিয়াঙ্কা সিং। এছাড়াও চিন্ময়, পূজা বিশ্বাস, শান্তনা, পাখি ও বাংলাদেশের টাইগার রাজিব ছবিতে অভিনয় করছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd