বিছনাকান্দির পর্যটন কেন্দ্রের সন্নিকটে ইকোপার্ক

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৮

বিছনাকান্দির পর্যটন কেন্দ্রের সন্নিকটে ইকোপার্ক

গোয়াইনঘাট প্রতিনিধি :: দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দির সন্নিকটে ইকোপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট বিভাগীয় প্রশাসন।

সিলেট বিভাগীয় প্রশাসন বিছনাকান্দি মৌজার জে.এল নং-০৯, খতিয়ান নং-০১, আর.এস ৫৩,৫৯,৬৯,৭৯ নং দাগে লায়েক পতিত ৩৪ দশমিক ৫৯ একর জমিতে ওই ইকোপার্কটি স্থাপন করছে।

ইতোমধ্যে বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে সৌন্দর্য বৃদ্বি এবং পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের লক্ষে প্রস্থাবিত ইকোপার্ক এর নির্ধারিত স্থান সম্বলিত একটি সাইন বোর্ড উক্ত স্থানে স্থাপন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টা থেকে ওই লায়েক পতিত ভূমিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, রোস্তুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাবকে সাথে নিয়ে বিপুল সংখক পুলিশ সদস্য, বিজিবি সদস্য ও আনসার বিডিবি এবং স্থানীয় গন্যমান্যদের সহযোগীতায় বিভিন্ন উন্নত প্রজাতির গাছের চারা রোপন করেছেন। প্রস্থাবিত ইকোপার্কটিতে প্রায় ১০ হাজার প্রজাতির বিভিন্ন ধরনের উন্নত মানের গাছের চারা রোপন করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে রোস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব গনমাধ্যম কর্মীদের বলেন, বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের সন্নিকটে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে ইকোপার্ক স্থাপনকে স্বাগত জানাই। পরিবেশের ভাসাম্য রক্ষায় এ পার্কটি গুরোত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটক এ পার্কটিতে কিছু সময় নিরিবিলি পরিবেশে সময় কাঁটাতে পারবে। এছাড়া বিভিন্ন ফলজ ও বনজ গাছ থাকায় এখানে পাখ-পাখালীর আনাগুনা বাড়বে বলে আমি মনে করি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের সৌর্ন্দয্য বৃদ্বি এবং পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষনের লক্ষ্যে সিলেট বিভাগীয় প্রশাসন উক্ত লায়েক পতিত ভূমিতে ইকোপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছেন সিলেট বিভাগীয় প্রশাসন। বিছনাকান্দিতে আসা পর্যটকদের বিভিন্ন সুযোগ ও সুবিধার জন্য এ ইকোপার্কটিতে আলাদা উদ্যোগ নেওয়া হবে। সিলেট বিভাগীয় প্রশাসনের এ উদ্যোগকে বাস্থবায়নের লক্ষে বুধবার সকাল ১০টা থেকে ওই ভূমিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। এখানে ১০ হাজার প্রজাতির গাছের চারা রোপন করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..