ট্রাফিক সপ্তাহেও বিভিন্ন রোডে অবৈধ যানচলাচল ও দূর্ঘটনা

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৮

ট্রাফিক সপ্তাহেও বিভিন্ন রোডে অবৈধ যানচলাচল ও দূর্ঘটনা

ফলোআপ : চলমান ট্রাফিক সপ্তাহেও সিলেট-তামাবিল,সিলেট-জকিগঞ্জ ও সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক মহাসড়কে বন্ধ হচ্ছে না পুলিশের টোকেন ব্যবসা। বন্ধ হচ্ছে না অধৈ যানচলাচল ও সড়ক দূর্ঘটনা। রোডপারমিট ছাড়া ছোট যানবাহন চরাচলের ফলে অহরহ ঘটছে প্রাণহানী। বুধবার ( ৮ আগষ্ট) সিলেট জকিগঞ্জ সড়কের হেমিগঞ্জে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন সাবেক এক ইউপি চেয়ারম্যান-সহ ২জন।

সিলেট তামাবিল রোডেরও এ কই অবস্থা। পুলিশের নামে টোকেন নিয়ে চলাচল করছে দুই হাজারেরও বেশী অবৈধ গাড়ি। বিশেষ করে এ রোডে প্রায় দেড়হাজার অবৈধ সিএনজি অটোরিক্সা যাত্রী নিয়ে চলাচল করছে। অস অসাধু পুলিশ ও স্থানীয় চাঁদাবাজরা অবৈধ যান চলাচল অব্যাহত রেখেছে।

সিলেট নগরীতে লোক দেখানো টাফিক সপ্তাহ পালন করা হলেও সড়ক দূর্ঘটনা এড়াতে আঞ্চলিক সড়ক-মহাসড়কগুলোতে পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধে কোন ব্যবস্থা নেই। এ ব্যাপারে সচেতন মহল সরকারের উর্ধতন মহলের আশু সুদৃষ্টি কামনা করছেন।
সংবাদটি চলমান রয়েছে——

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..