সিলেট | |
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হল খুলছে সোমবার (২৫ জুন)। তবে বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত ক্লাস ও পরীক্ষা আগামী ১ জুলাই থেকে চালু হবে।
ঈদ উল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রবিবার (২৪ জুন) থেকে বিশ্ববিদ্যালয় খোলা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব সিলেটভিউকে বলেন, ছুটি শেষে আজ (রবিবার) থেকেই বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার থেকে শিক্ষার্থীরা হলে ফিরবেন। তাদের ক্লাস ও পরীক্ষা আগামী ১ জুলাই থেকে চলবে।
উল্লেখ্য, গত ৩১ মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো এবং সেই সাথে তাৎক্ষণিক ছাত্রছাত্রীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছিল।
তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম যথারীতি চালু ছিল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd