সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুন ৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ‘মাদকসম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত লাবনী খাতুনকে (২০) আটক করা হয়।
বুধবার (০৬ জুন) রাত ১০টার দিকে পৌর সদরের ঠাকুরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
লাবনীর কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, লাবনী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় লাবনী ‘মাদকসম্রাজ্ঞী’ নামে পরিচিত।
তিনি আরও জানান, লাবনীকে আটকের জন্য এর আগে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd