সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮
তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী এলাকা থেকে হাজার পিসের অধিক ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব গ্রেফতার করেছে।
শনিবার সকালে ১ হাজার ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর সিদ্দিক মিয়া (৩৭) কে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। সে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাঁটা গ্রামের (কয়লা শ্রমিক সর্দার) এরশাদ মিয়ার ছেলে।
র্যাব-৯ ’র অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. মনিরুজ্জামান শনিবার দুপুরে জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে তাহিরপুরের মাটিকাঁটা গ্রামের সড়ক থেকে শুক্রবার সন্ধা রাতে সিদ্দিককে ১ হাজার ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। জব্দকৃত ইয়াবার মুল্য প্রায় ৫ লাখ ২১ হাজার ৫’শ টাকা।
পরে ইয়াবাসহ গ্রেফতারকৃত সিদ্দিককে শনিবার সকালে তাহিরপুর থানাায় সোপর্দ করার পর র্যাবের পক্ষ্য থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd