সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৪
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নে এসআই আজিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, বিন্নাকান্দির আব্দুল জলিলের পুত্র কাদির আজাদ(২২) ও বড়নগর মৃত আহমদ আলীর পুত্র দুলাল আহমেদ(২৮)।
গ্রেফতার পরে গোয়াইনঘাট থানায় একটি দায়ের করা হয়েছে। মামলা নং-২১।
গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়,উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত গোসাইনপুর গ্রামের সব্বির মহাজনের বাড়ীর সামনে ফতেপুর-ধুপাগোল যাওয়ার পাঁকা রাস্তায় চেকপোষ্ট করাকালীন সময়ে একটি রেজিষ্টারবিহীন সিএনজি চালিত অটোরিক্সা হইতে বাংলাদেশী মুদ্রার ৮ লক্ষাধিক মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়।
গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd